Main Menu

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ

বৈশাখী নিউজ ডেস্ক : আজ ৩০ আগস্ট, আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। গুম বা অপহরণের শিকার ব্যক্তিদের স্মরণে বিশ্বব্যাপী আন্তর্জাতিক এ দিবসটি পালন করা হচ্ছে।

জাতিসংঘ ২০০২ থেকে কাজ শুরু করে ২০০৬ সালের মাঝামাঝি নাগাদ গুমবিরোধী আন্তর্জাতিক সনদ রচনা করে। ইংরেজিতে এর নাম ‘ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রটেকশন অব অল পারসন্স অ্যাগেইনস্ট এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স’। ২০১০ সালের ডিসেম্বরে এ সনদ কার্যকর হয়। ২০১১ সাল থেকে বিভিন্ন দেশে দিবসটি পালিত হচ্ছে।

২০১১ সাল থেকে ৩০ আগস্ট গুম হওয়া মানুষগুলোকে স্মরণ এবং সেই সাথে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।

প্রতিবারের মতো বাংলাদেশসহ বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। জাতিসংঘের পক্ষ থেকে দেয়া হয়েছে বিশেষ বাণী।

এদিকে, দিবসটি উপলক্ষে এক বিবৃতিতে গুমের শিকার সব নিখোঁজ ব্যক্তিকে দ্রুত খুঁজে বের করে তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

অবিলম্বে গুম হওয়া সব মানুষকে খুঁজে বের করা, দ্রুত ও নিরপেক্ষভাবে গুমের ঘটনাগুলোর তদন্তের দাবি করেছে মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। সেই সঙ্গে গুমের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া এবং নিখোঁজ ব্যক্তি ও তাঁদের পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করারও দাবি করেছে তারা।

Share





Related News

Comments are Closed