‘গুম’ হওয়ার সাড়ে ৯ মাস পর ফিরলেন, কিন্তু কথা বলছেন না
বৈশাখী নিউজ ডেস্ক : ‘গুম’ হওয়ার প্রায় সাড়ে ৯ মাস পর ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার জোরবাড়িয়া গ্রামের নিজ বাড়িতে ফিরে এসেছেন মাছচাষ বিশেষজ্ঞ ইমাম মাহাদী হাসান ডলার। সোমবার (২৯ আগস্ট) রাত ৯টার দিকে তার স্ত্রী মমতা হেনা পিংকি এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে গত ২৭ আগস্ট শনিবার সন্ধ্যার দিকে ডলার ফিরেছেন বলে জানান পিংকি।
মমতা হেনা পিংকি বলেন, ‘আমার স্বামী মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় আছেন। আপাতত তিনি কারো সঙ্গে তেমন কথা বলছেন না।’ তবে তার স্বামী বর্তমানে কোথায় আছেন তা জানাননি তিনি।
পিংকি বলেন, ‘পরিবারের পক্ষ থেকে ডলারের চিকিৎসা করানো হচ্ছে এবং তিনি কিছুদিন একা থাকতে চেয়েছেন। তিনি যে শার্ট পরে বাসা থেকে বের হয়েছিলেন, সেই একই শার্ট পরে ফিরে এসেছেন। শুধু ট্রাউজার পরিবর্তন হয়েছে। চুল ছোট হয়েছে এবং দাড়ি আগের মতোই খোঁচাখোঁচা অবস্থায় আছে।’
এর আগে গত ৪ এপ্রিল জাতীয় প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করে মমতা হেনা পিংকি সাংবাদিকদের জানান, ডলারকে গত বছরের ৬ নভেম্বর ময়মনসিংহ থেকে সাদা পোশাক পরা কয়েকজন তুলে নিয়ে যায়।
ওই ঘটনার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেছিলেন, ‘৪-৫ জন ডলারকে ধরে একটি মাইক্রোবাসে ওঠায় এবং সেখান থেকে চলে যায়। তাদের সঙ্গে আরও দুটি মোটরসাইকেল ছিল। তারা সবাই সাদা পোশাকে ছিলেন। ঘটনাটি ঘটে বিকেল ৫টা ১০ মিনিটের দিকে।’
পিংকি জানান, এরপর তারা ফুলবাড়িয়া থানা ও ময়মনসিংহের সিআইডি কার্যালয়ে গিয়েছিলেন। স্বামী নিখোঁজের ১ সপ্তাহ পর তিনি ময়মনসিংহ ডিবি কার্যালয়ে যান বলেও জানিয়েছেন।
Related News
নেত্রকোনায় মিশ্র মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে গুলশা, পাবদা, টেংরা মাছের সঙ্গেRead More
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) নামের এক সাংবাদিককে গুলি করে হত্যাRead More



Comments are Closed