ধর্মপাশায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু, আরেক ভাই আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শালদিঘা হাওড়ে মাছ ধরার সময় বজ্রপাতে খোকন মিয়া (৪৫) ও ঝিলন মিয়া (৩২) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক ভাই আহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শালদিঘা হাওড়ে এ ঘটনা ঘটে।
নিহতদের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজুড়া গ্রামের তিন ভাই নৌকা বাঁশের চাঁই নিয়ে হাওড়ে মাছ ধরতে যান। হাওড়ে চাঁই পাতার একপর্যায়ে বজ্রপাতে দুই ভাই ঘটনাস্থলেই মারা যান। এ সসয় অন্য এক ভাই আহত হন। পরে এলাকাবাসী হতাহতদের উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, হাওড়ে মাছ ধরার সময় বজ্রপাতে দুই ভাই মারা গেছেন। আমি ঘটনাস্থলে যাচ্ছি। এলাকাটি দুর্গম হওয়ায় যেতে সময় লাগছে।
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed