কমলগঞ্জে কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৮টায় উপজেলার পতনঊষার ইউনিয়ন জনমিলন কেন্দ্রে কবি নজরুল ইসলাম সাহিত্য ও সংস্কৃতিক পরিষদের আয়োজন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম।
কাজী নজরুল ইসলাম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি আছাদুর রহমান বকস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাকিব হোসেন জয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান, প্রভাষক আব্দুল আহাদ, সাংস্কৃতিক কর্মী হিফজুর রহমান, সমাজ সেবক মনির খান, সমাজ সেবক লুকমান আহমদ, তালুকদার আমিনুর রহমান, আফরোজ আলী, বায়তুল হক চৌধুরী প্রমুখ।
আলোচনা সভা শেষে জাতীয় কবির আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করা হয়।
Related News
কমলগঞ্জে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীRead More
কমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সুশীল রঞ্জন পালের রাষ্টিয় মর্যাদায় সৎকার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ঘোষপুর নিবাসী বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত স্বাস্থ্যRead More



Comments are Closed