জাবিতে বাঁধন এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বাঁধন জাবি জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এসময় ফলজ, বনজ, ঔষধি এবং ফুলগাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ রোপন করা হয়।
বৃক্ষরোপণ শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নুরুল আলম বলেন, ‘বৃক্ষরোপণের ফলে সবুজ ক্যাম্পাস আরো সবুজ হবে। বাঁধনের রক্ত দান কর্মসূচির সাথে আরো একটা ভালো কাজ যোগ হলো। এ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে এই কামনা করি। ভালো কাজের সাথে আমাকে সবসময় পাশে পাবে।’
এ সময় বাঁধন জাবি জোনের সভাপতি শাকিল আহমেদ বলেন, ‘আগামী ২৪ অক্টোবর বাঁধনের রজতজয়ন্তী উপলক্ষে কেন্দ্রীয় পরিষদ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি। বাঁধন জাবি জোন বিশ্বিবদ্যালয়ের ১৬ টি হল ইউনিটে একসাথে একযোগে বৃক্ষরোপণ করবে।’
বৃক্ষরোপণ কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক ও পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক আলমগীর কবীর ও বাঁধনের বিভিন্ন হল ইউনিটের নেতৃবৃন্দ।
‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’-এই স্লোগানকে ধারণ করে ১৯৯৭ সালের ২৪ অক্টোবর স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ প্রতিষ্ঠিত হয়। ৫ জানুয়ারি ২০০৪ সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এর কার্যক্রম শুরু হয়।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed