Main Menu

বঙ্গবীর ওসমানীর ১০৪তম জন্মবার্ষিকী ১লা সেপ্টেম্বর

বৈশাখী নিউজ ডেস্ক: বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধের সি ইন সি, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, সাবেক এমএনএ, এমপি ও বঙ্গবন্ধু সরকারের মাননীয় মন্ত্রী, বাঙ্গালী জাতি ও বাংলাদেশের অহংকার, বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে।

এসব কর্মসূচির মধ্যে রয়েছে বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদের উদ্যোগে ১লা সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০.৩০ টা থেকে খতমে কোরআন, বাদ জোহার হযরত শাহজালাল দরগাহ জামে মসজিদ প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল শেষে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ।

দোয়া মাহফিলে বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর আত্মার মাগফেরাত, মহান মুক্তিযুদ্ধে, ১৫ই আগষ্ট, ২১শে আগষ্ট ও সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদান সহ পরলোকগত সকল মুর্দেগাণদের রূহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হবে।

উপরোক্ত কর্মসূচীতে জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধা, বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর অনুরাগী, রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতা কর্মীদের সদয় উপস্থিতি কামনা করেছেন সংসদের সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল ও সাধারণ সম্পাদক এডভোকেট জুয়েল আহমদ।

মহান আল্লাহপাক সুবহানাহু তায়ালা মরহুমকে ক্ষমা করুন, তাঁর দরজাতকে বুলন্দ করুন, জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করুন। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed