বাহরাইনে এক সপ্তাহে ৪ বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
প্রবাস ডেস্ক: বাহরাইনে এক সপ্তাহে ৪ বাংলাদেশী প্রবাসীর মৃত্যু হয়েছে। গত ২৪ আগস্ট বুধবার রাতে সাখাওয়াত হোসেন নামে তালাবাত ফুড রাইডার মটর সাইকেল দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলতপুর গ্রামে।
অপর তিনজন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বলে জানা যায়। তারা হলেন সিলেটের ওসমানী নগরের সুলতানপুরের খসরু উদ্দিন, চট্টগ্রাম রাঙ্গুনিয়ার মারিয়াম নগরের আজিজুল হক এবং ফেনীর সোনাগাজীর বতওয়ালীর নাসির উদ্দিন।
নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে দেশে পাঠানো হবে বলে জানা যায়।
« বাগেরহাটে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু (Previous News)
Related News
স্পেন থেকে দেশে ফেরার পথে দোহায় হার্ট অ্যাটাকে মৃত্যু প্রবাসীর
প্রবাস ডেস্ক: স্পেন থেকে বুকভরা স্বপ্ন নিয়ে দেশে ফিরছিলেন সিলেটের দক্ষিণ সুরমার ঝালোপাড়ার যুবক জাহেদRead More
প্রবাসে নিখোঁজ হবিগঞ্জের রিফাত, দেশে উৎকন্ঠায় পরিবার
প্রবাস ডেস্ক: পরিবারের মুখে হাসি ফোটাতে ছয় বছর আগে পাড়ি জমিয়েছিলেন ওমানে। রাজধানী মাসকাটের একটিRead More



Comments are Closed