বাগেরহাটে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: বাগেরহাটের শরণখোলায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ আগস্ট) জুমার নামাজের সময় শরণখোলা উপজেলার মধ্য নলবুনিয়া গ্রামের নওয়াব চৌধুরীর বাড়ির পুকুরের পানিতে ডুবে এ মৃত্যুর ঘটনা ঘটে।
মৃতরা হলো, মধ্য নলবুনিয়া গ্রামের ভ্যান চালক রহিম হাওলাদারের মেয়ে রুবি আক্তার (৭) এবং রাফিয়া আক্তার (৪)।
দুই শিশুর বাবা বলেন, জুমার নামাজ শেষে বাড়ি ফিরে দুই মেয়েকে খুঁজে পাচ্ছিলাম না। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। এরপর প্রতিবেশী নওয়াব চৌধুরীর বাড়ির পুকুরে দুই মেয়েকে ভাসমান অবস্থায় পাই। পরে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নিয়াজ মাহমুদ ফয়সাল বলেন, দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।
Related News
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More
যশোরে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর তাদের বাবা নিজেওRead More



Comments are Closed