দুবাই নিয়ে বন্দি করে মুক্তিপণ দাবি, সিলেটে গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে মানবপাচার দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতে সিলেট এয়ারপোর্ট থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জামিল আহমদ ওরফে আব্দুল হাফিজ (৩৫) সিলেট নগরীর তরঙ্গ ৩/১, মজুমদারী এলাকার আব্দুল কাইয়ুমের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার লক্ষিপাশা ইউনিয়নের নিমাদল গ্রামের গেদা মিয়ার পুত্র দেলোয়ার হোসেনকে ইতালি নিয়ে যাওয়ার কথা বলে বাদীর কাছ থেকে ৯ লক্ষ টাকার চুক্তি করে। চুক্তির পর ভিকটিম দেলোয়ার ৬ লক্ষ টাকা পরিশোধ করেন।
পরবর্তীতে পাচারকারীরা দেলোয়ারকে ভারত হয়ে অবৈধ পথে দুবাই নিয়ে যাওয়ার পর সেখানে বন্দি করে রাখে। এরপর তার পরিবারের কাছে এই সংঘবদ্ধ চক্রটি আরও ১০ লক্ষ টাকা নগদ মুক্তিপন দাবি করে।
এই ঘটনায় ভিকটিমের স্ত্রী থানায় একটি মামলা (মামলা নং ২৫, তারিখ ২৪/০৮/২২ইং) দায়ের করেন। এই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মহরম আলীর নেতৃত্বে বৃহস্পতিবার রাতে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি টিম সিলেট এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় আসামী জামিল আহমদ ওরফে আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেন।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে আজ (শুক্রবার) আদালতে প্রেরন করা হয়েছে।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed