বাসায় ফিরেছেন খালেদা জিয়া
বৈশাখী নিউজ ডেস্ক: স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সোমবার (২২ আগস্ট) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে রওনা হয়ে রাত ৮টার দিকে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছেন তিনি।
রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়।
এর আগে বিকেল ৪টার দিকে গুলশানের বাসভবন থেকে খালেদা জিয়াকে নিয়ে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দেওয়া হয়। বিকেল ৪টা ৪০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেন তিনি।
উল্লেখ্য, চলতি বছরের ১০ জুন বুকে ব্যথা নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। টানা ১৪ দিন চিকিৎসা শেষে ২৪ জুন বাসায় ফেরেন বেগম জিয়া।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed