সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ গঠন প্রক্রিয়া শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২২ এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২২ আগস্ট) ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে আইনের খসড়ার অনুমোদন দেওয়া হয়।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এ বৈঠকে যোগ দেন সরকার প্রধান। মন্ত্রিসভার সদস্যরা মন্ত্রিপরিষদ কক্ষ থেকে অংশ নেন।
সভা শেষে সচিবালয়ে এক ব্রিফিং মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, সিডিএ বা কেডিএ অনুসরণে এটা সিলেটের উন্নয়নের জন্য সিডিএ করা হয়েছে যাতে সিলেটের সিটি কর্পোরেশন এলাকা বা পারিপার্শ্বিক এলাকার উন্নয়ন করা যায়।
তিনি বলেন, এটা সিলেট শহর বিশেষ করে এখন সিলেট শহর ও আশেপাশে বেশ কিছু খুবই অপরিকল্পিতভাবে অনেক বিল্ডিং বা বিভিন্ন নির্মাণ হচ্ছে। যার ফলে শহরের সৌন্দর্য ও যাতায়াত বা কনজেশনটা আনপ্ল্যানড হয়ে যাচ্ছে। সে জন্য সিলেট শহরকে পরিকল্পিত শহর হিসেবে গড়ে তোলার জন্য এ আইনটির খসড়ার নীতিগত অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed