গোলাপগঞ্জে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জের বাদেপাশা ইউনিয়নের উত্তর আলমপুর হতে মাসুরা গ্রামের খুশিদের খেয়াঘাট পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২০ আগস্ট শনিবার বিকেল ৩ টায় উত্তর আলমপুর বাজারে বৃহত্তর এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এলাকার বিশিষ্ট মুরব্বি হাজী তেরা মিয়ার সভাপতিত্বে ও আলানুর রহমানের পরিচালনায় মানববন্ধন পরবর্তী সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য রিয়াজ উদ্দিন গেদাই মিয়া, মাস্টার লুৎফুর রহমান, বিশিষ্ট সমাজসেবী ছালেহ আহমদ, আব্দুর রহমান, মাহতাব উদ্দিন, মাহমুদ আলী, হাফিজ গৌছ উদ্দিন, সিলেট ল” কলেজের মেধাবী ছাত্রনেতা আবু সাঈদ, শিক্ষার্থী আবু তাহের ছানী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি আব্দুস শুক্কুর, আব্দুল জলিল, এনাম উদ্দিন, আসাব আলী, নানু মিয়া, জয়নাল উদ্দিন, সাদ উদ্দিন, সাইফুল হক, বিলাল উদ্দিন, হাছন আলী, সুলতান মিয়া, ফরিজ মিয়া, গিয়াস উদ্দিন, ওয়াহাব আলী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, উত্তর আলমপুর হতে মাসুরা গ্রামের খুশিদের খেয়াঘাট পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা অস্তিত্ব সংকটে।
এই রাস্তা দিয়ে উপজেলার বাদেপাশা ও ভাদেশ্বর ইউনিয়নের ১৪/১৫টি গ্রামের প্রায় অর্ধলক্ষ মানুষ চলাচল করেন। রাস্তার বেহাল দশার কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটিতে উন্নয়নের ছোঁয়া লাগেনি প্রায় তিন যুগেও। বিভিন্ন সময় রাস্তাটি সংস্কারের আশ্বাস প্রদান করা হলেও তা বাস্তবায়ন হয়না।
এই রাস্তাটির দৈর্ঘ্য ৩ কিলোমিটার এবং প্রস্থ ছিলো ২০ ফুট। উত্তর আলমপুর খালের ভাঙ্গনে সড়কের একের পর এক অংশ ক্রমেই বিলীন হচ্ছে। ২০ ফুট প্রস্থ সড়ক এখন পায়ে হাটা রাস্তায় পরিণত হয়েছে। বর্ষা মৌসুমে পায়ে হেটেও যাওয়া যায়না। যে রাস্তা দিয়ে এক সময় অটোরিক্সা, মাইক্রোবাস চলাচল করতো সেই গুরুত্বপূর্ণ রাস্তাটি এখন চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে।
বক্তারা আরো বলেন, এসব গ্রামের শিক্ষার্থীদেরকে ভাদেশ্বর কলেজ, ভাদেশ্বর মডেল মাদ্রাসা, ভাদেশ্বর মহিলা কলেজ, ভাদেশ্বর হাফিজিয়া মাদরাসা, নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং ঢাকাদক্ষিণ বিশ্ববিদ্যালয়, গোলাপগঞ্জ এমসি একাডেমীতে যেতে হয় এই রাস্তা দিয়ে। বন্যা ও বৃষ্টি হলে সে সময় শিক্ষার্থীরা রাস্তার কারণে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে না।
গ্রামগুলোতে কোন হাসপাতাল না থাকায় গ্রামের মানুষকে চিকিৎসার জন্য ভাদেশ্বর, ঢাকাদক্ষিণ, গোলাপগঞ্জ ও সিলেট শহরে আসতে হয় এই রাস্তা দিয়ে। কেউ গুরুতর অসুস্থ হলে তাকে বাঁশের মাচাঙ্গ বা ফলো দিয়ে ৩ কিলোমিটার রাস্তা পায়ে হেটে নিয়ে যেতে হয়। অনেক সময় হাসপাতালে পৌঁছার আগেই অনেক রোগী রাস্তাতেই মারা যান।
বক্তারা রাস্তাটি দ্রুত সংস্কার করা জন্য এলাকাবাসীর পক্ষ সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি সহ জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed