বাউবির এসএসসি পরীক্ষা শুরু শুক্রবার
বৈশাখী নিউজ ডেস্ক : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি পরীক্ষা আগামী শুক্রবার (১৯ আগস্ট) থেকে শুরু হবে। দেশের ২৭৫টি কেন্দ্রে ৫১ হাজারের বেশি শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবেন। আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত এ পরীক্ষা চলবে।
বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আ. ফ. ম মেজবাহ উদ্দিন জানান, সারাদেশে ২৭৫ টি পরীক্ষা কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার এসএসসি পরীক্ষায় ৫১ হাজার ২২৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। তাদের মধ্যে ৩২ হাজার ৮৬০ জন পুরুষ এবং ১৮ হাজার ৩৬৮ জন নারী।
তিনি আরও জানান, শুক্র ও শনিবার সকাল ও বিকেলে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৬ সেপ্টেম্বর পরীক্ষা শেষ হবে।
প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে বলেও জানান এ কর্মকর্তা।
Related News
একাদশে ভর্তির ফল প্রকাশ, দুই ধাপে আসন পেল যত শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়েছে। শনিবারRead More
১৯ মার্চ থেকে শুরু হবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭Read More



Comments are Closed