Main Menu

বিয়ানীবাজারে ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের দত্তগ্রাম থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত হোসেন আহমদ (৪০) দত্তগ্রামের মৃত সিরাজ মিয়ার পুত্র।

লাশ উদ্ধারের খবর নিশ্চিত করেছেন চারখাই ইউপি চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী।

জানা যায়, সকালে বাড়ী থেকে মসজিদের ইমামের জন্য টিফিন দিতে বের হয়ে দুপুর পর্যন্ত বাড়ী না ফেরায় লোকজন চারিদিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ীর পাশের ডোবার কচুরিপনার মধ্যে তাকে দেখতে পেয়ে বাড়িতে খবর দেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ইউপি চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী ও চারখাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই ফয়সল আহমদ।

পরে বিয়ানীবাজার থানার ওসি তদন্ত মেহেদী হাসানের নের্তৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে আনেন।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় জানান, পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

Share





Related News

Comments are Closed