জগন্নাথপুরে ৪ দিন ধরে মাদ্রাসা ছাত্রী নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে ৪দিন ধরে মাহিয়া জান্নাত সিমা (১৩) নামের এক মাদ্রাসা ছাত্রী নিখোঁজ রয়েছে।
সোমবার (১৫ আগষ্ট) নিখোঁজের বিষয়টি উল্লেখ করে ওই ছাত্রীর বাবা উপজেলার পাটলী ইউনিয়নের শাসন (আলীপুর) গ্রামের বাসিন্দা মো. আব্দুল্লাহ জগন্নাথপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন।
নিখোঁজ সিমা হযরত আবু বকর সিদ্দিক (রা.) সুন্নিয়া দাখিল মাদরাসা ৫ম শ্রেণির ছাত্রী।
নিখোঁজের বড় বোন আকলিমা বেগম বলেন, গত ১৩ আগস্ট শনিবার সকাল ১১টার দিকে দর্জির কাছে যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নিখোঁজ মেয়েটির সন্ধানে আমরা কাজ করছি।
Related News
সুনামগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতেRead More
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More



Comments are Closed