বৃহস্পতিবার থেকে চীনে ফ্লাইট শুরু করবে বিমান
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ১৮ আগস্ট বৃহস্পতিবার থেকে চীনের গুয়াংজু রুটে যাত্রী পরিবহন শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
মঙ্গলবার (১৬ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে ফ্লাইট বিজি৩৬৬ চীনের স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে গুয়াংজু বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এবং ওইদিন গুয়াংজু বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরতি ফ্লাইট রয়েছে। সেদিন ফিরতি ফ্লাইট বিজি৩৬৭ স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে উড্ডয়ন করে ঢাকায় পৌঁছাবে রাত সাড়ে ৯ নয়টায়।
এই রুটের যাত্রীরা বিমানের যেকোনো সেলস সেন্টার থেকে প্রথম যাত্রীবাহী ফ্লাইটের টিকিট কিনতে পারবেন। তবে আসার ক্ষেত্রে বিমানের ওয়েবসাইট ও বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকেও টিকেট কেনা যাবে।
এ ছাড়া যাত্রীদের বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের হালনাগাদ ট্রাভেল অ্যাডভাইজরি অনুসরণ করার জন্য অনুরোধ করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
Related News
ঢাকাসহ ৩৭ জেলায় তীব্র বজ্রপাতের শঙ্কা, হতে পারে ভারী বৃষ্টি
বৈশাখী নিউজ ডেস্ক: শনিবার রাত থেকে দেশের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে বলেRead More
বিদ্যুৎ নিয়ে সব জেলা পরিষদকে সরকারের নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রতিটি জেলা পরিষদের নিজস্ব স্থাপনায় আগামী ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ছাদভিত্তিকRead More



Comments are Closed