বিশ্বে করোনায় আরো ১০৫৯ মৃত্যু, আক্রান্ত সোয়া ৪ লক্ষাধিক
আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩৪ হাজার ৪৮ জন, যা আগের দিনের তুলনায় কমেছে প্রায় ৬১ হাজার।
এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক হাজার ৫৯ জনের, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় এক শ।
মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৯ কোটি ৫৫ লাখ ৯৮ হাজার ১০৭ জন। মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৫৫ হাজার ৯০৩ জনের।
এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৯৩ জনের এবং শনাক্ত হয়েছে ৩৪ হাজার ৯৯৯ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ৬ হাজার ৫৯৬ জন এবং মৃত ১৫৫ জন। ইতালিতে আক্রান্ত ৯ হাজার ৮৯৩ জন এবং মৃত্যু ৪২ জনের। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ১৫ হাজার ৭৯২ জন এবং মৃত্যু হয়েছে ২২ জনের। জাপানে মৃত ১৫৫ জন এবং আক্রান্ত ১ লাখ ৬৯ হাজার ৯৭২ জন। গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মৃত ২৭ জন এবং আক্রান্ত ১৪ হাজার ৫৪৩ জন।
গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ২৫ হাজার ২৭৩ জন এবং মৃত্যু হয়েছে ৫৩ জনের। একই সময়ে থাইল্যান্ডে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৬৬৩ জন এবং ৩০ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৭৮ জন এবং মৃত্যু হয়েছে ৫০ জনের।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে, একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
Related News
জুমার নামাজের সময় মসজিদের কাছে বোমা হামলা, নিহত ১৬
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে মসজিদের কাছে বোমা হামলায় অন্তত ১৬ জনRead More
মিত্র দেশগুলোর কাছে জরুরি সহায়তা চাইল সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মুহুর্মুহু ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে সৌদি আরবেরRead More



Comments are Closed