বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শোক দিবস পালিত
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ১৫ই আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ইফাত ই জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ সুমাইয়া আক্তার, সহকারী সার্জন ডাঃ খাদিজা আক্তার পিংকি, ডাঃ নুর ইফতেজাম ফারুকী, ডাঃ তানজিলা, ডাঃ মাজহারুল ইসলাম নাহিদ, ডাঃ সামিন বিন হক, ডাঃ মিজানুর রহমান শাহীন প্রমুখ।
সভাশেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান।
Related News
হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ববিরোধের জের ধরে জায়েদুল মিয়া (২৬) নামে এক যুবককেRead More
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More



Comments are Closed