তরুণীর সঙ্গে পরকীয়া, ছেলেকে সঙ্গে নিয়ে স্বামীকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: দিনাজপুরের নবাবগঞ্জে প্রতিবেশী এক তরুণীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন স্বামী গোফফার আলী। অনেক বোঝানোর পরেও স্বামী পরকীয়া থেকে ফিরে না আসায় ছেলেকে সঙ্গে নিয়ে স্বামীকে হত্যা করেছেন গৃহবধূ পারুল।
সোমবার (১৫ আগস্ট) সকালে পুলিশি জিজ্ঞাসাবাদে এমন চাঞ্চল্যকর তথ্য জানান নিহতের স্ত্রী পারুল।
এর আগে রোববার (১৪ আগস্ট) সন্ধ্যায় নবাবগঞ্জ উপজেলার চড়ারহাট এলাকার বাঁশঝাড় থেকে গোফফার আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপরই ঘটনার রহস্য উদঘাটনে মাঠে নামে পুলিশের ক্রাইমসিন ইউনিট (পিবিআই), সিআইডি এবং থানা পুলিশের বিশেষ একটি টিম।
পুলিশ জানায়, সোমবার সকালে সন্দেহ হলে নিহতের স্ত্রী পারুল বেগম ও তার ছেলে পারভেজকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে গোফফার হত্যার মূল রহস্য।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামী হত্যার কথা স্বীকার করে স্ত্রী পারুল বেগম বলেন, প্রতিবেশী এক তরুণীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন স্বামী। অনেক বোঝানোর পরেও স্বামী পরকীয়া থেকে ফিরে না আসায় ছেলে ও তিনি মিলে তাকে হত্যার পরিকল্পনা করেন। সেই পরিকল্পনা অনুযায়ী গেল ১৩ আগস্ট শনিবার রাতে গলা কেটে হত্যা করে বাড়ির পাশে বাঁশঝাড়ে ফেলে রাখেন তারা।
তিনি আরও বলেন, পরে স্থানীয়রা মরদেহটি দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed