হবিগঞ্জে জাতীয় শোক দিবসে বিনামূল্যে চিকিৎসা সেবার উদ্বোধন
হবিগঞ্জ প্রতিনিধি: ১৫ আগস্ট জাতির পিতার ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসন দিনব্যাপী কর্মসূচির আয়োজন করে।
দিবসের শুরুতেই জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী মো: মাহবুব আলী এমপি, সংসদ সদস্য আলহ্বাজ অ্যাডভোকেট মো: আবু জাহির, জেলা প্রশাসক ইশরাত জাহান, পুলিশ সুপার এস এম মুরাদ আলি, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ।
পরে প্রতিমন্ত্রী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে এক শোক র্যালি বের করা হয়।
র্যালিটি শহর প্রদক্ষিণ করে এবং জেলা শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সকলেই অংশগ্রহণ করেন।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed