Main Menu

বাহুবলে বিভিন্ন রুটে সিএনজির পুরনো ভাড়াই বহাল থাকছে

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার বিভিন্ন রুটে সিএনজি ও অটোরিকশার পুরনো ভাড়াই বহাল থাকছে। এমন নির্দেশনা দিয়েছেন উপজেলা প্রশাসন।

আকষ্মিকভাবে ভাড়া বৃদ্ধির প্রেক্ষাপটে ১৪ আগষ্ট উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা এর সভাপতিত্বে তাঁর দপ্তরে বিভিন্ন রুটে চলাচলকারী সিএনজি মালিক সমিতির সভাপতি, সেক্রেটারি নেতৃবৃন্দের সাথে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইয়াকুত মিয়া,বাহুবল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী,বাহুবল মডের থানার টিআই এস.এম. জালাল উদ্দিন,এসআই জসীম উদ্দিন, বিভিন্ন রোডের সিএনজি মালিক সমিতির সভাপতি, সেক্রেটারি এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বৈঠকে বিভিন্ন রোডে সিএনজি ভাড়া অযৌক্তিক বৃদ্ধির মাধ্যমে জনদূর্ভোগ সৃষ্টি না করে পূর্বের ভাড়া বহাল রাখার নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি সকল চলাচলকারী সিএনজিতে প্রয়োজনীয় কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স সাথে থাকতে হবে। এছাড়া ১৮ বছরের কম বয়সী চালক সিএনজি/অটোরিকশা চালাতে পারবে না বলে নির্দেশনা প্রদান করা হয়।

 

Share





Related News

Comments are Closed