বাহুবলে অধিক মুল্যে সার বিক্রি করায় জরিমানা
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় বিসিআইসি সার ডিলার মেসার্স পদ্মা এন্টারপ্রাইজের ম্যানেজার নোমান মিয়াকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কৃষি বিভাগ সুত্রে জানা যায়, এক বস্তা এমওপি সারের মূল্য ৭৫০ টাকা হলেও বিসিআইসি সার ডিলার মেসার্স পদ্মা এন্টারপ্রাইজের ম্যানেজার নোমান মিয়া ১১৫০ টাকায় বিক্রি করে। কৃষক মানিক বৈদ্য এ ব্যাপারটি উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল আওয়াল এর নজরে আনলে উপজেলা কৃষি অফিসার তাৎক্ষনিক মোবাইল কোর্ট পরিচালনার ব্যবস্থা করেন।
সহকারী কমিশনার (ভুমি) মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে নোমান মিয়াকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কৃষকের কাছ থেকে রাখা অতিরিক্ত টাকা ফেরত দেন দোকানের ম্যানেজার নোমান মিয়া।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed