বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে সুমন মিয়া নামের এক ব্যক্তিকে কূপিয়ে হত্যা করা হয়েছে।
মাধবপুর থানা পুলিশ সুমন মিয়ার লাশ উদ্ধার করে শুক্রবার (১২ আগস্ট) সকালে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে।
নিহতের ভাই রাসেল মিয়া জানান, উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের করড়া গ্রামের আব্দুল হান্নান মিয়ার ছেলে সুমন মিয়াকে বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় একই গ্রামের কয়েকজন লোক। রাত প্রায় ১০ টার দিকে নোয়াপাড়া বাজারের কাছে একটি মাঠে সুমন মিয়ার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন সুমন মিয়ার পরিবারকে খবর দেন। এরপর তার স্বজনরা মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, সুমন বিভিন্ন সময় আইন প্রযোগকারী সংস্থার সোর্স হিসাবে কাজ করত। হয়ত এই বিষয় নিয়ে তার সঙ্গে কারোর বিরোধ সৃষ্টি হয়। প্রাথমিক ভাবে ধারনা করা হচেছ এর জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed