বাহুবলে প্রাইভেট কার চাপায় বৃদ্ধা নিহত
বৈশাখী নিউজ ডেস্ক : হবিগঞ্জের বাহুবলে প্রাইভেট কার চাপায় নেছা খাতুন নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মিরপুর-শ্রীমঙ্গল সড়কের বিহারীপুর ফার্ম গেইট নামক স্থানে এ ঘটনা ঘটে।
দূর্ঘটনার পর স্থানীয় লোকজন ধাওয়া করে প্রাইভেট কারটি আটক করলেও চালক পালিয়ে যায়।
জানা যায়, বাহুবল উপজেলার বিহারীপুর গ্রামের মৃত আজগর আলীর স্ত্রী নেছা খাতুন মিরপুরে ডাক্তারের কাছে যেতে ফার্ম গেইট নামক স্থানে রাস্তার পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এসময় হঠাৎ শ্রীমঙ্গল থেকে নরসিংদীগামী (ঢাকা মেট্রো-গ-৩১-৪৬৮১) একটি প্রাইভেট কার ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চাকার সাথে করে অন্তত পক্ষে তিনশ মিটার পর্যন্ত নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু ঘটে। এসময় লোকজন ধাওয়া করে প্রাইভেট কারটি মিরপুরে আটক করতে সক্ষম হয়। তবে চালক পালিয়ে যায়।
লসনা হাইওয়ে থানার এএসআই রাকিব দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে কামাইছড়া পুলিশ ও লসনা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
Related News
হবিগঞ্জে হত্যার ৩ বছর পর প্রবাসীর দেহাবশেষ উদ্ধার, গ্রেফতার ৪
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে প্রায় তিন বছর আগে সংঘটিত চাঞ্চল্যকর ও ক্লুলেস হত্যা মামলারRead More
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সবজি ব্যবসায়ী মো. মকসুদ আলী (৩৫) শায়েস্তাগঞ্জের অলিপুর এলাকায়Read More



Comments are Closed