কুয়েতে বাংলাদেশী যুবকের আত্মহত্যা
প্রবাস ডেস্ক: কুয়েতের ওফরা নামক এলাকায় ফেসবুকে পোস্ট করে গলায় ফাঁস দিয়ে রাফি আহমেদ (২৫) নামে এক প্রবাসী বাংলাদেশি আত্মহত্যার করেছেন।
নিহত রাফি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের ফুলবাড়িয়া এলাকার ফারুক মিয়ার ছেলে। আত্মহত্যা করার আগে রাফি তার নিজের ফেসবুকে একটি পোস্ট লেখেন।
এই পোস্ট করে ১০ আগস্ট দিবাগত রাতের কোন এক সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে কুয়েতের আইন শৃঙ্খলাবাহিনী লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের মামা প্রবাসী কবির মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, রাফিসহ তারা ২ ভাই, ২ বোন। কি কারণে তার ভাগিনা আত্মহত্যা করেছেন, তা এখনোও পর্যন্ত নিশ্চিত হতে পারেননি তিনি। গত ৪ মাস আগে সে কুয়েতে আসে। তার মরদেহ বর্তমানে কুয়েতের ফরওয়ানিয়ার সরকারি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed