সিলেটে বাস-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট শহরতলীতে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৪ জন আহত হন।
বুধবার (১০ আগস্ট) বিকেলে জালালাবাদ থানাধীন ঘোপাল এলাকায় এলাকায় দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশা চালক রবিন্দ্র দেবনাথ (৪৮) সিলেট সদর উপজেলার জাঙ্গাইল এলাকার শশাংক দেবনাথের ছেলে।
পুলিশ জানায়, বুধবার বিকেলে একটি সিএনজি অটোরিকশা (সিলেট থ-১২-০০৮০) সিলেট নগরী থেকে যাত্রী নিয়ে লামাকাজীর উদ্দেশ্যে যাওয়া পথে গোপাল এলাকায় পৌঁছালে সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি বাস (সুনামগঞ্জ-জ-১১-০০১২) গাড়িটি সিএনজি অটোরিকশাকে স্বজোরে ধাক্কা দিলে অটোরিকশা চালক রবিন্দ্র দেবনাথসহ অটোরিকশাতে থাকা ৪ জন যাত্রী আহত হন। এ সময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সিএনজি অটোরিক্সা চালক রবিন্দ্র দেবনাথকে মৃত বলে ঘোষনা করেন।
এ ঘটনায় আহতরা হলেন, সদর উপজেলার জালালাবাদ এলাকার রবিন্দ্র দেবনাথ স্ত্রী সরস্বতী (৪৮), যুগীরগাঁও এলাকার হবি মিয়া স্ত্রী শামসুন্নাহার (৩৫), সাকিব (১০), মারিয়া (০৪)।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed