গোলাপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টিপু আহমদ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুর ২টায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল (লালমাটি) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত টিপু উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বসতঘরে বিদ্যুতের মেরামত কাজ করতে গিয়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষনিকভাবে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত টিপু পেশায় সিএনজি (অটোরিকশা) চালক ছিলেন।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম রাজু।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed