মানিকপীর কবরস্থানের সুপার ভাইজার রজবের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক পরিচালিত নগরের মানিকপীর (রহ:) কবরস্থানে সিসিকের অস্থায়ী নিয়োগকৃত সুপার ভাইজার রজব আহমদ এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে সিসিকের কাছে লিখিত অভিযোগ দেন এলাকাবাসী।
এরই প্রেক্ষিতে সিসিকের তদন্ত কমিটি বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল ১১টায় মানিকপীর (রহ:) কবরস্থান পরিদর্শন শেষে এলাকাবাসী, ভুক্তভোগী ও অভিযোগকারী ব্যক্তির সাথে দীর্ঘ আলোচনা করেন। এসময় তদন্তকারী দলের কাছে রজব আহমদ এর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন এলাকাবাসী ও ভুক্তভোগীরা।
সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো. জাহিদুল ইসলাম জানান, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে আজ আমরা পরিদর্শন করেছি এবং অভিযোগকারী, ভুক্তভোগী ও যার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে তার সাথে আলাপ আলোচনা হয়েছে। আমরা তদন্ত করে যা পেয়েছি তা উর্ধ্বতন কর্র্তৃপক্ষের কাছে লিখিতভাবে প্রেরণ করবো। উর্ধ্বতন কর্তৃপক্ষ এব্যাপারে সিদ্বান্ত নেবেন।
সিসিকের কাছে দেওয়া অভিযোগ পত্রে এলাকাবাসী উল্লেখ করেন, হযরত মানিকপীর (রহ:) এর মাজার ও কবরস্থানটি সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্গত সর্বাধিক গুরুত্বপূর্ণ ও একটি পবিত্র স্থান। কিন্তু সিসিক কর্তৃক অস্থায়ীভাবে নিয়োগকৃত রজব আহমদ মানিকপীর (রহ:) পৌর কবরস্থানে পুরুষ, মহিলা, মুর্দা গোসল করানোর সময় নানান অজুহাতে, কৌশলে মুর্দার আত্ময়ীস্বজনের নিকট হতে মোটা অংকের চাঁদা আদায় করেন। তার মাধ্যমে কবরের বাশঁ, দাড়া অতিরিক্ত মূল্যে বিক্রয় করা হয়। কবর খনন ও দাফনকালে অতিরিক্ত টাকা নেওয়া, এমনকি মৃত ব্যক্তির নাম এন্ট্রি খাতায় এন্ট্রি করতে টাকা প্রদান করতে হয়। এছাড়া কবরস্থানে আগত লোকজনের সাথে অশালীন, অমানবিক ও অন্যায় আচরণ করে থাকে, তার শিক্ষাগত যোগ্যতাও নেই। এমনকি ইসলামী শিক্ষায় শিক্ষিত নয়। রজব ছিনতাই, হত্যাসহ একাধিক মামলার আসামী হওয়া সত্যেও কিভাবে একটি স্পর্শকাতর জায়গায় তাকে নিয়োগ দেওয়া হয়। তার এহেন কার্যকলাপের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়। অভিযোগ পত্রে প্রায় শতাধিক এলাকাবাসী স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed