খাদিমনগরে ডিএইচ ফাউন্ডেশনের অর্থসহায়তা প্রদান
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার খাদিমনগরের অসহায় দরিদ্রের মধ্যে ৪ লক্ষ টাকা নগদ অর্থসহায়তা প্রদান করেছে ডিএইচ ফাউন্ডেশন। বড়শলা গ্রামের ব্যবসায়ী সমাজসেবক ফয়জুল হক খান ও তার যুক্তরাজ্য প্রবাসী ভাগ্নাদের প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশন এবার দু’শো পরিবারের মধ্যে এই সহায়তা প্রদান করেন।
বিতরকালে বক্তারা বলেন, ডিএইচ ফাউন্ডেশন আর্তমানবতার সেবার লক্ষ্যে প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতারা তাদের কস্টার্জিত অর্থ মানব কল্যাণে ব্যয় করছেন। দরিদ্রদের সেবায় আগামীতেও ডিএইচ ফাউন্ডেশন তার কার্যক্রম অব্যাহত রাখবে বলে আমরা আশাবাদী। প্রতিটি পরিবারকে দেয়া হয়েছে দুই হাজার টাকা।
সোমবার (৮ আগস্ট) সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন ফয়জুল হক খান, সিলেট সদর উপজেলা আওয়ামী লীগ নেতা আফতাব উদ্দিন, খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তারা মিয়া, সহ সাধারণ সম্পাদক জুনেদ সরকারসহ এলাকার সচেতন ব্যাক্তিবর্গ ।
উল্লেখ্য, এর আগে ও ফয়জুল হক খানের যুক্তরাজ্য প্রবাসী ছেলে রবি খান প্রচুর মানুষকে খাদ্য সহায়তা প্রদান করেছেন।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed