দেশে করোনায় আরো ১ জনের মৃত্যু, শনাক্ত ২৩৯
বৈশাখী নিউজ ডেস্ক: করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩০৮ জনের।
এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ২৩৯ জনের দেহে। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৮৯ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৭ হাজার ৮৭০ জন।
মঙ্গলবার (৯ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩৮ জন। এপর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৪৯ হাজার ১৫৪ জন।
এর আগে সোমবার (৮ আগস্ট) দেশে করোনায় তিনজনের মৃত্যু হয় এবং ২৯৬ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৪৮৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ৫০৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৩৪ শতাংশ।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed