ধর্ষণ করতে গিয়ে বিশেষ অঙ্গ হারালেন সাবেক মেম্বার!
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় রাতের আঁধারে গৃহবধূকে ধর্ষণ করতে গিয়ে বিশেষ অঙ্গ হারিয়েছেন সাবেক ইউপি সদস্য।
শনিবার (৬ আগস্ট) রাতে উপজেলার সুখাইর রাজাপুর উত্তর ইউপির দিকচান গ্রামে এ ঘটনা ঘটে।
আহত সাবেক মেম্বার আজাদ হোসেন (৩৫) একই গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী ওই গৃহবধূর অভিযোগ, রাতের আঁধারে সাবেক ইউপি সদস্য আজাদ হোসেন এলাকার এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ওই গৃহবধূ সম্ভ্রম রক্ষায় ধারালো ব্লেড দিয়ে আজাদ হোসেনের বিশেষ অঙ্গ কেটে দেন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোনা হাসপাতালে ভর্তি করেন।
সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসরিন সুলতানা দীপা বলেন, ৩ সন্তানের জননী ওই গৃহবধূর স্বামী পেশায় রাজমিস্ত্রি। তিনি বেশির ভাগ সময় বাড়ির বাইরে থাকেন। এতে ওই সাবেক ইউপি সদস্যের সঙ্গে তার গোপন সম্পর্ক থাকতে পারে।
সম্প্রতি কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়ায় এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ভিকটিম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed