ইসরায়েলের হামলায় ২৪ ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ছয় শিশুসহ ২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত অন্তত ১২৫ জন।
রোববার (৭ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, গত শুক্রবার (৫ আগস্ট) থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে। শনিবার দিনভর হামলায় নতুন করে তিন শিশুসহ ৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এনিয়ে গত দুই দিনে ইসরায়েলি হামলায় ২৪ জন ফিলিস্তিনি মৃত্যু হলো।
হামলার ঘটনায় ইসরায়েলকে দায়ী করা হলেও তারা এ দায় অস্বীকার করেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ফিলিস্তিনি জিহাদিরা রকেট হামলা চালাতে গিয়ে ব্যর্থ হওয়ায় বিস্ফোরণের ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে।
উল্লেখ্য, শুক্রবার ইসরায়েলের হামলায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদের একজন সিনিয়র কমান্ডার নিহত হওয়ার দুই পক্ষের মধ্যে প্রবল লড়াই শুরু হয়। সূত্র : আল-জাজিরা
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed