ওসমানীনগরে সাজাপ্রাপ্ত যুক্তরাজ্য প্রবাসী মহিলা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে চার বছরের সাজাপ্রাপ্ত যুক্তরাজ্য প্রবাসী এক মহিলাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিত্বে থানার এসআই স্বাধিন চন্দ্র তালুকদারের নেতৃত্বে বৃহস্পতিবার (৪ আগস্ট) দিবাগত রাতে সিলেটের দক্ষিণ সুরমার আলমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রিনা বেগম উপজেলার উমরপুর ইউনিয়নের লামাইসবপুর গ্রামের প্রবাসী খোকন মিয়া ওরফে আব্দুল মতিনের স্ত্রী।
দীর্ঘ দিন ধরে পলাতক থেকে পাসপোর্টে নিজের নাম পরিবর্তনের মাধ্যমে যুক্তরাজ্য থেকে গোপনে দেশে আসা-যাওয়া করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এসএম মাঈন উদ্দিন জানান, ২০১৪ সালে আদালতে দায়েরকৃত একটি মামলার সাজাপ্রাপ্ত আসামী হিসাবে ওই প্রবাসী দীর্ঘদিন ধরে পলাতক থেকে যুক্তরাজ্যে বসবাস করে পাসপোর্টে তার নাম পরিবর্তনের মাধ্যমে বিভিন্ন সময় গোপনে বাংলাদেশে আসা যাওয়া করছিলেন। এবার তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন কৌশল অবলম্বন করে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed