Main Menu

সিলেটে করোনায় আরও ২ জনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটে আরও দুই জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয় এমন তথ্য জানিয়েছে।

তারা জানায়, গত চব্বিশ ঘন্টায় এ দুজনের মৃত্যু হয়। তারা সিলেট জেলার বাসিন্দা।

এ নিয়ে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা ১ হাজার ২শত ৪৭ জনের দাঁড়িয়েছে। তন্মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ সিলেট জেলায় ১০৫১ জন, সুনামগঞ্জে ৭৫ জন, মৌলভীবাজারে ৭২ জন ও হবিগঞ্জে ৭৫ জন মারা গেছেন।

এদিকে, গত চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে ১৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

তাদেরকে নিয়ে বিভাগে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৬৭ হাজার ৫২৬ জন। এদের মধ্যে ৬৫ হাজার ৭৫৮ জনই সুস্থ হয়ে ওঠেছেন।

 

Share





Related News

Comments are Closed