কুলাউড়ায় পুকুর থেকে তরুণের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের পশ্চিম বুধপাশা ইবতেদায়ী মাদ্রাসার সামনের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত জুবায়ের আহমদ (১৮) ওই ইউনিয়নের টাট্টিউলি গ্রামের জমির আলীর ছেলে। সে মানসিক ভারসাম্যহীন ছিল।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে ওই পুকুরের পানিতে একটি মানুষের লাশ ভাসছে দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক জানান, জুবায়েরের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed