ফেসবুক প্রোফাইলের ছবি চুরি বন্ধ করবেন যেভাবে
তথ্যপ্রযুক্তি ডেস্ক : ফেসবুক প্রোফাইল পিকচার আপলোড করলেই হ্যাকার বার দুষ্কৃতিকারীরা ছবি চুরি করেন। বিশেষ করে নারী ব্যবহারকারীরা এই সমস্যার মুখোমুখি বেশি হোন।
তবে কিছুটা কৌশলী হলে এ সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন। চলুন তাহলে জেনে নিই, যেভাবে ফেসবুক প্রোফাইলের ছবি চুরি বন্ধ করবেন-
– প্রথমে ফেসবুক অ্যাপ ওপেন করে প্রোফাইল ট্যাপ করুন।
– এরপর উপরের দিকে থ্রি ডট মেনু সিলেক্ট করুন।
– সেখান থেকে লক প্রোফাইল অপশন সিলেক্ট করুন।
– স্ক্রিনের নীচে লক ইউর প্রোফাইল অপশন সিলেক্ট করুন।
– এরপর আপনি প্রোফাইলের ছবি আপলোড করলে কেউ স্ক্রিনশট বা ডাউনলোড করে চুরি করতে পারবে না।
একই সুবিধা ফেসবুক ডেস্কটপ ভার্সন থেকেও পাবেন। তাহলে চলুন জেনে নিই, যেভাবে ফেসবুক প্রোফাইলের ছবি চুরি বন্ধ করবেন-
– প্রথমে ব্রাউজার থেকে ফেসবুক ডটকম ওপেন করতে হবে।
-তারপরে প্রোফাইল ওপর ক্লিক করুন।
– এরপর আগের মতোই থ্রিডট মেনুতে ক্লিক করুন। সেখান থেকে লক প্রোফাইল অপশনে ক্লিক করুন।
– এবার প্রোফাইল লক করার কথা জানিয়ে একটি পপ আপ মেসেজ স্ক্রিনে দেখা যাবে। সেখান থেকে স্ক্রিনের নীচে লক ইউর প্রোফাইল অপশন সিলেক্ট করুন। এরপর আপনি প্রোফাইলের ছবি আপলোড করলে কেউ স্কিনশট বা ডাউনলোড করে চুরি করতে পারবে না।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed