সাংবাদিক আব্দুল খালিকের পিতা মনির আলীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক, দৈনিক দিনকাল এর ফটো সাংবাদিক আব্দুল খালিকের পিতা গুরুতর অসুস্থ বিশিষ্ট মুরব্বি হাজী মনির আলীর সুস্থতা কামনায় খতমে কুরআন মিলাদ ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের তুরুকখলা হাড়িয়ারচরস্থ বাড়িতে পরিবারের উদ্যোগে আয়োজিত খতমে কুরআন পরিচালনা করেন যথাক্রমে হাফিজ ক্বারি মুহাম্মদ হাবিবুর রহমান, হাফিজ মুহাম্মদ রাহেল আহমদ, হাফিজ ক্বারি মুহাম্মদ জুনেদ আহমদ, হাফিজ ক্বারি মুহাম্মদ আব্দুল মুত্তালিব, হাফিজ ক্বারি ফযল আহমদ।
মিলাদ শেষে দোয়া পরিচালনা করেন উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিসারদ উর্দু আরবি ফারসি কবি আল্লামা হরমুজ উল্লাহ শায়দা রহ. মাজারের খাদিম হাফিজ ক্বারি মুহাম্মদ হাবিবুর রহমান।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রবাসী আব্দুল মুমিত, সায়েম আহমদ মাহিন, রায়হান আহমদ শাফি, ফারহান আহমদ রাফি, মাশরাফি আহমদ সিয়াম, আবরার আহমদ জারির প্রমুখ।
উল্লেখ, গত ২৯ জুলাই শুক্রবার ফজরের নামাজ আদায় করে হাজী মনির আলী বাড়ীর বারান্দায় হাঁটছিলেন হঠাৎ ব্রেইন স্ট্রোক করে গুরুতর অসুস্থ হন। বর্তমানে তিনি সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পিতার সুস্থতার জন্য সাংবাদিক আব্দুল খালিক সিলেট সহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। বিজ্ঞপ্তি
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed