Main Menu

বাহুবলে সড়কে অভিযানে ৮ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) বিকেল আড়াইটার দিকে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহুয়া শারমিন ফাতেমা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ও সড়ক পরিবহন আইনে ৮ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে বাহুবল মডেল থানা পুলিশের একটা টিম।

Share





Related News

Comments are Closed