শান্তিগঞ্জে গলায় ওড়না পেঁচানো গৃহবধূর মরদেহ উদ্ধার
সুনামগঞ্জ প্রতিনিধিঃ শান্তিগঞ্জে গলায় ওড়না পেঁচানো ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
নিহত গৃহবধূ মাফিয়া বেগম (২৫) উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ইসলামপুর গ্রামের ইমাম উদ্দিনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহতের স্বামী সিলেট-সুনামগঞ্জ মিনিবাসের হেলপারের কাজ করেন। সোমবার দিবাগত রাত ৯টার দিকে রাতের খাবার শেষে মাফিয়া বেগম ২ সন্তান সহ শাশুড়ীকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত ৩টার সময় নিহতের শাশুড়ী জুবেরা বেগম ঘুম থেকে উঠে ঘরের বাহিরে ছাপটা ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচানো তীরের সাথে ঝুলন্ত অবস্থায় মাফিয়াকে দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে থানায় খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশের এসআই আবু বকর লাশের সুরতহাল তৈরী করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খালেদ চৌধুরী জানান, লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আত্নহত্যা নাকি হত্যা ময়না তদন্তের প্রতিবেদনের পর জানা যাবে।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed