ভারতের হাসপাতালে আগুন, নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের জব্বলপুরের একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১ আগস্ট) দুপুরে হাসপাতালটিতে আগুন লাগে। ইতিমধ্যে এই অগ্নিকান্ডে ৮ জন নিহতের ঘটনা ঘটেছে। গুরুতর আহত হয়েছেন অন্তত ৩ জন। পুলিশের প্রাথমিক ধারনা, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, এদিন দুপুরে জব্বলপুরের দামোহ নাকা এলাকার বেসরকারি নিউ লাইফ মাল্টি স্পেশ্যালিটি হাসপাতালে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। সাবধানতা সত্ত্বেও অন্তত ৫ জন রোগী এবং হাসপাতালের ৩ কর্মীর মৃত্যু হয়। আহত হয়েছেন অন্তত ১২ জন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
জব্বলপুরের চিফ সুপার অখিলেশ গৌর জানান, বড়সড় অগ্নিকান্ড ঘটেছে। হাসপাতালের ভিতরে যারা আটকে পড়েছিলেন আমরা সকলকে উদ্ধার করতে সক্ষম হয়েছি।” আগুনও নেভানো সম্ভব হয়েছে বলে জানান তিনি।
Related News
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার উত্তর-পূর্ব জাভা প্রদেশের তেলুকনাগা এলাকার কাছে ৬.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাতRead More



Comments are Closed