Main Menu

আশ্রয়ন প্রকল্পের ঘর বরাদ্দের দাবিতে মিছিল ও দাবীনামা পেশ

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি সিলেট সদর উপজেলা কমিটির উদ্দোগে রোববার সকাল ১১টায় সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘর বরাদ্দের দাবিতে শাহপরান গেইট হতে মিছিল সহকারে সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসারের নিকট দাবিনামা পেশ করে করেছে।

উল্লেখ্য সিলেট সদর উপজেলার গৌরীপুরে নদী ভাঙ্গনের শিকার হয়ে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের পাশে বসবাস করে আসছে প্রায় দুই শতাধিক পরিবার। যেকোনো সময় মারাত্নক দূর্ঘটনার শিকার হতে পারে পরিবারগুলো। দীর্ঘদিন যাবত রাস্থার পাশে জীবনের বাজি নিয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করে আসছে তারা। বিভিন্ন সময়ে সিলেট সদর উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মান হলেও নদী ভাঙ্গনে নিঃস্ব এই পরিবার গুলোকে অগ্রাধিকার দেওয়া হয়নি। টুকের বাজারের সুরমা নদীর দক্ষিণ পশ্চিম দিকে বাদে আলী মৌজায় প্রায় অর্ধ শতাধিক আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মান হয়। কথা ছিল গৌরীপুর গ্রামের নদী ভাঙ্গনে জায়গা জমি হারা এবং এই গৌরিপুর গ্রাম ভেঙ্গে গিয়েই বাদে আলী মৌজায় চর হয়েছে তাই বাদে আলী স্থানে ঘর গুলিতে এই গৃহহীন ভূমিহীনদের অগ্রাধিকার ভিত্তিতে ঘর প্রদান করার। কিন্তু কর্তৃপক্ষ তা না করে বিভিন্ন ইউনিয়নের মধ্যে হস্তান্তর করার প্রক্রিয়া করছে।

বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি সিলেট সদর উপজেলা কমিটির আহবায়ক হুসাইন আহমদ লিটন এবং যুগ্ন আহবায়ক রেহেনা বেগম ও মোঃ জাবেদ মিয়ার নেতৃত্বে দাবিনামা পেশ কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সুরুজ আলী, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট শাহপরান থানা কমিটির সভাপতি মোঃ খোকন আহমদ, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন , সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মোঃ ছাদেক মিয়া, জাতীয় ছাত্রদল সিলেট জেলা কমিটির অন্যতম নেতা শুভ আজাদ শান্ত, স’ মিল শ্রমিক সংঘ সিলেট বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক রুহুল আমিন, সিলেট সদর উপজেলা স-মিল শ্রমিক সংঘের সভাপতি ফজর আলী, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট শহর পূর্বাঞ্চল কমিটির অর্থ সম্পাদক মোঃ নাছির মিয়া, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সদর উপজেলার নেতা মোঃ জাবেদ মিয়া,হেলাল আহমদ, মোঃ খালেদ মিয়া, আলী আহমদ, মোঃ আক্তার মিয়া, রুকু মিয়া, আলমগীর হোসেন প্রমুখ।

Share





Related News

Comments are Closed