কমলগঞ্জে ৬ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা আদায়
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকান খোলা রাখার অভিযোগে ৬টি মামলায় মোট ১ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার (৩০ জুলাই) রাত ৯টায় উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট সোমাইয়া আক্তারের নেতৃত্বে শমশেরনগর ফাঁড়ি পুলিশের সহায়তায় শমশেরনগর বাজার ও আশেপাশের এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে শমশেরনগর বাজার ও হালিমা বাজারের ৬টি দোকান রাত আটটার পর খোলা রাখার অভিযোগে ১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট সোমাইয়া আক্তার বলেন, ভ্রাম্যমান আদালতের অভিযান ও জরিমানার সত্যতা নিশ্চিত করেন।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed