Main Menu

বাহুবলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বাহুবল অফিসার্স ক্লাব

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় প্রতিষ্ঠিত বাহুবল অফিসার্স ক্লাব উপজেলার স্নানঘাট ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার এগিয়ে এসেছে।

রোববার (৩১ জুলাই) বিকেলে স্নানঘাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে বাহুবল অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও বাহুবল অফিসার্স ক্লাবের সভাপতি মহুয়া শারমিন ফাতেমা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল আওয়াল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হোসেন শাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা মিজবাহ উদ্দীন আফজাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহ তাজ উদ্দিন, স্নানঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন রাহিন, ইউপি সচিব হোসাইন কবির তালুকদার প্রমুখ।

Share





Related News

Comments are Closed