Main Menu

জুড়ীতে কুয়ার পানিতে ডুবে নারীর মৃত্যু

জুড়ী সংবাদদাতা : মৌলভীবাজারের জুড়ীতে কুয়ার পানিতে ডুবে পারুল বেগম (২২) নামে এক মানসিক রোগীর মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা লাশ উদ্ধার করেছে। শনিবার (৩০ জুলাই) উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের ছোট ধামাই গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা জানান, ছোট ধামাই গ্রামের ইয়াকুব আলীর মেয়ে পারুল বেগম মানসিক রোগে ভোগছিল। শনিবার দুপুরে সে সবার অজান্তে বাড়ীর পাশে কুয়ার মধ্যে পড়ে যায়। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা সন্ধ্যায় কুয়া থেকে পারুল বেগমের লাশ উদ্ধার করে।

জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ না থাকায় এবং আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed