ওসমানী হাসপাতালে ১০ শয্যার শিশু হৃদরোগ ইউনিট চালু
বৈশাখী নিউজ ডেস্ক: প্রথমবারের মতো সিলেট বিভাগে চালু হলো শিশুদের হৃদরোগের চিকিৎসা। শনিবার (৩০ জুলাই) আনুষ্ঠানিকভাবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল চালু হয়েছে শিশু হৃদরোগের ১০ বেডের পৃথক ইউনিট।
সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জেনারেল ডাঃ মাহবুবুর রহমান ভূঁইয়া এবং পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোঃ মুখলেসুর রহমান শনিবার এই ইউনিটের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন।
সংশ্লিষ্টরা জানান, প্রাপ্তবয়স্কদের তুলনায় পেডিয়াট্রিক (শিশু) হৃদরোগীদের রোগের ধরণ এবং ব্যবস্থাপনার পরিকল্পনা ভিন্ন। সিলেট বিভাগে শিশু হৃদরোগীদের জন্য কোনো বেড বা ইউনিট নেই। নির্ণয় ও ব্যবস্থাপনার জন্য জনগণকে ঢাকায় যেতে হতো। দরিদ্র রোগীর পক্ষে ছিল এটি খুবই কঠিন। এই প্রথমবারের মতো সিলেট বিভাগে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ডায়নামিক পরিচালকের সহায়তায় ১০ শয্যার পেডিয়াট্রিক কার্ডিওলজি ইউনিট চালু হয়েছে। এখন থেকে শুধু জরুরী ব্যবস্থাপনায় নয়। কঠিন পেডিয়াট্রিক হৃদরোগ নির্ণয়, সার্জারি সহ সবধরনের চিকিৎসা সেবা দেয়া হবে। এছাড়া এই ইউনিট শিশু হৃদরোগীদের নিয়মিত ফলোআপ ও চেকআপ সেবা নিশ্চিত করবে।
Related News
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৪৯
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়Read More
হাম উপসর্গে আরও ৩ শিমুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০২২
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed