দুই মোটরসাইকেলের সংঘর্ষে ছিটকে পড়ে নারী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহ সদরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে সড়কে ছিটকে পড়ে লিপি খাতুন (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ জুলাই) বিকেলে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিপি খাতুন মাগুরার পাকা গ্রামের জুবায়ের হোসেনের স্ত্রী।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, মাগুরার পাকা গ্রাম থেকে মোটরসাইকেলে স্ত্রী লিপি খাতুনকে নিয়ে ঝিনাইদহ শহরে যাচ্ছিলেন জুবায়ের হোসেন। পথে গোয়ালপাড়া বাজারে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন লিপি খাতুন। সেখান থেকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জেসমিন আক্তার বলেন, লিপি খাতুন হাসপাতালে আসার আগেই মারা গেছেন। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।
Related News
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More
যশোরে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর তাদের বাবা নিজেওRead More



Comments are Closed