সিলেট মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জণগনের ভোটে নির্বাচিত নয় বিধায় জণগনের প্রতি ক্ষমতাসীন সরকারের কোন দায়বদ্ধতা নেই। জবাবদিহিতা না থাকায় রাষ্ট্রের প্রতিটি সেক্টরে দুর্নীতি-লুটপাটের মহোৎসব চলছে। এই কারণে জ্বালানী ও বিদ্যুৎ সেক্টরে মহাবিপর্যয় নেমে এসেছে। রেন্টাল ও কুইক রেন্টালের নামে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লোপাট করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। ফলে দেশে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় চলছে। রিজার্ভ ফুরিয়ে যাচ্ছে, টাকার বিপরীতে ডলারের দাম প্রতিনিয়ত বাড়ছে। এই অবস্থা চলতে থাকলে দেশের প্রতিটি সেক্টরে বিপর্যয় নেমে আসবে। এভাবে কোন দেশ চলতে পারেনা। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সারাদেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশে যে কোন সময় গণবিষ্ফোরণ ঘটবে। যা নিয়ন্ত্রণ করা সরকারের জন্য কঠিন হবে।
শনিবার (৩০ জুলাই) নগরীর আম্বরখানা এলাকায় জামায়াতের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে, সরকারের সীমাহীন দুর্নীতি, অব্যবস্থাপনা ও অপরিণামদর্শী সিদ্ধান্তের ফলে বিদ্যুৎখাতে মহাবিপর্যয়ের প্রতিবাদে সিলেট মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর সহকারী সেক্রেটারী মোহাম্মদ আব্দুর রব, জামায়াত নেতা মুফতী আলী হায়দার, মাওলানা মুজিবুর রহমান, হাফিজ মশাহিদ আহমদ, মাওলানা আলা উদ্দিন, মুহাম্মদ আজিজুল ইসলাম, শ্রমিক নেতা এডভোকেট জামিল আহমদ রাজু ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সেক্রেটারী ছিদ্দিক আহমদ প্রমূখ।
বক্তারা বলেন, দুর্নীতি ও লুটপাট করে নিজেদের আখের গুছাতে ব্যস্ত সরকারের জণগনের প্রতি কোন দায়বদ্ধতা নেই। গণবিরোধী এই সরকারকে জণগন আর এক মুহুর্তও ক্ষমতায় দেখতে চায়না। নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্টু নির্বাচনের মাধ্যমে জনতার সরকার প্রতিষ্ঠিত হলে দেশ মহাবিপর্যয় থেকে রক্ষা পাবে। দেশপ্রেমিক জণগনকে সরকারের গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি, নগর জুড়ে ব্যাপক প্রস্তুতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নগর। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।Read More



Comments are Closed