হবিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনীতে পুকুরে পোনা মাছ অবমুক্ত
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী উপলক্ষে পুকুরে পোনা মাছ অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ জুলাই জেলা কালেক্টরেট প্রাঙ্গণে পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।
“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এবারের মৎস্য সপ্তাহে পোনা অবমুক্তকরণের পর জেলা প্রশাসনের সভাকক্ষে মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক ইশরাত জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম সহ অন্যান্য সুধীবৃন্দ।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed