Main Menu

ছাতকে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বজ্রপাতে জইন উদ্দিন (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কালারুকা ইউনিয়নের বোবরাপুর গ্রামের আছকির আলীর ছেলে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল ৬ টার দিকে বাড়ির পাশের জমিতে বজ্রপাতের শিকার হন তিনি।

স্থানীয়রা জানান, সকালে মুষলধারে বৃষ্টির সময় কৃষক জইন উদ্দিন বাড়ির পাশের জমিতে হালচাষ করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

স্থানীয় ইউপি সদস্য নজর আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed