মৌলভীবাজারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া সড়কের তালতলা এলাকায় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহততের নাম ওয়াহিদ মিয়া (৩৭)।
মঙ্গলবার (২৬ জুলাই) রাত ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। ওয়াহিদ মিয়া সদর উপজেলার পাহাড় বর্ষিজোড়া এলাকার মবশ্বির মিয়ার ছেলে।
মৌলভীবাজার মডেল থানার এসআই সেলিম আহমদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহত ওয়াহিদ মিয়া মৌলভীবাজার রাজনগর সড়ক দিয়ে মোটরসাইকেলে করে শহরের দিকে যাচ্ছিলেন। তালতলা এলাকায় একটি বালু ভর্তি ট্রাকের সঙ্গে এসময় তার মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে ট্রাকের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed